কয়েক দিনের জন্য নতুন অর্ডার নেওয়া বন্ধ আছে। আগের সাবস্ক্রিপশন স্বাভাবিকভাবে চলছে।
কীভাবে কাজ করে
ছয়টি সহজ ধাপ। পেমেন্টের পর কোড সঙ্গে সঙ্গে পাবেন; আমরা পেমেন্ট মিলিয়ে দেখলেই সেটি চালু হবে। Six steps. You get your code at once; it starts working when we confirm your payment.
- ১
বিষয় বেছে নিন
এসএসসি বা এইচএসসি, যে বিষয় পড়ান। একসাথে একাধিক বিষয়ও নিতে পারেন।
Pick one or more subjects.
- ২
টাকা পাঠান
নিচে দেখানো নম্বরে ঠিক ততটুকু টাকা Send Money করুন। SMS-এ আসা TrxID রেখে দিন।
Send the exact amount to our number and keep the TrxID from the SMS.
- ৩
ফর্ম পূরণ করুন
নাম, মোবাইল, ইমেইল, পেমেন্ট মাধ্যম আর TrxID দিন। এক মিনিটের কাজ।
Your name, number, email, method and TrxID.
- ৪
কোড পাবেন সঙ্গে সঙ্গে
১৬ অক্ষরের কোডটি সেভ করে রাখুন। আমরা এটি আর দেখাতে পারব না।
Save your 16-character code. It is shown only once.
- ৫
আমরা যাচাই করি
সাধারণত ১২ ঘণ্টার মধ্যে পেমেন্ট মিলিয়ে চালু করে দিই, WhatsApp-এ জানিয়ে দিই।
We confirm by hand, usually within 12 hours.
- ৬
ক্লাসে চালান
কোড দিয়ে ঢুকুন। কোনো বিষয়ের প্রথম অধ্যায় খোলার মুহূর্ত থেকে সেই বিষয়ের ৩০ দিন গোনা শুরু।
The days start when you first open a chapter of that subject.
অর্ডার করুন · Order
সব ঘর পূরণ হলে নিচের বোতাম চালু হবে। ভুল হলে কোথায় ঠিক করতে হবে, তা দেখিয়ে দেব।
অর্ডার জমা হয়েছে
অর্ডার নম্বর · ·
কোডটি এখনই কোথাও লিখে রাখুন। নিরাপত্তার জন্য এটি আর দেখানো হবে না।
নতুন কোড লাগবে না। আপনার আগের কোড ও ডিভাইসেই এটি চালু হবে।
- ১এখন: পেমেন্ট যাচাই চলছে
আমরা নিজে bKash/Nagad হিসাব মিলিয়ে দেখি। সাধারণত ১২ ঘণ্টার মধ্যে হয়ে যায়।
- ২চালু হলে জানিয়ে দেব
আপনার WhatsApp নম্বরে মেসেজ পাবেন।
- ৩ক্লাসে চালান
app.kinetic-mind.com খুলে কোড দিন। প্রথম অধ্যায় খোলার দিন থেকে ৩০ দিন গোনা শুরু।
প্রায়ই যা জানতে চান
৩০ দিন কখন থেকে গোনা শুরু হয়?
পেমেন্ট নিশ্চিত হওয়ার পর, সেই বিষয়ের প্রথম অধ্যায় যেদিন খুলবেন সেদিন থেকে। তাই যাচাইয়ের অপেক্ষায় কোনো দিন নষ্ট হয় না। ৬০ দিনের মধ্যে না খুললে দিনগুলো নিজে থেকেই শুরু হয়ে যায়।
কয়টি ডিভাইসে চালাতে পারব?
২টিতে, একসাথেও। যেমন ল্যাপটপ আর ক্লাসের স্মার্টবোর্ড। নতুন ডিভাইসে ঢুকতে চাইলে “আমার সাবস্ক্রিপশন” পাতা থেকে পুরোনো একটি সাইন আউট করে দিতে পারেন। কোচিং সেন্টারে বেশি ডিভাইস লাগলে আমাদের জানান।
কোড হারিয়ে ফেললে কী করব?
চিন্তা নেই। আমাদের মেসেজ করুন, অর্ডার নম্বর বা মোবাইল নম্বর দিন। যাচাই করে নতুন কোড দেব, আর পুরোনোটি বন্ধ করে দেব।
ভুল TrxID বা ভুল পরিমাণ পাঠিয়ে ফেললে?
আমাদের মেসেজ করুন, অর্ডার নম্বর জানান। আমরা হিসাব মিলিয়ে ঠিক করে দেব। কম পাঠালে বাকিটা পাঠাতে বলব।
নবায়ন করব কীভাবে?
সাইন ইন করা অবস্থায় এই পাতায় এসে বিষয়টি আবার বেছে নিন। নতুন কোড লাগবে না। মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন করলেও নতুন ৩০ দিন আগের শেষ তারিখের পর থেকে যোগ হয়।
পেমেন্ট নিরাপদ তো?
আপনি নিজের bKash/Nagad অ্যাপ থেকেই টাকা পাঠান; এই ওয়েবসাইট আপনার কোনো অ্যাকাউন্ট তথ্য দেখে না, শুধু TrxID নেয়। আমরা কখনো ফোন করে PIN বা OTP চাই না। কেউ চাইলে বুঝবেন সেটা প্রতারণা।